খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই চ্যালেঞ্জকে সামনে রেখেই এ সেক্টরের সবকিছু পর্যবেক্ষণ করছি।
পর্যবেক্ষণ শেষেই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবতার আলোকে যা যা করা দরকার সেগুলি বাস্তবায়ন করে কঞ্জারভেন্সী বিভাগকে নতুন করে সাজানো হবে।কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার ১৭ মার্চ দিনব্যাপী নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বর্তমান অবস্থা পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি ঈদকে প্রাক্কালে জনমানুষের ভোগান্তি যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা এবং বিদ্যমান এসটিএসগুলির প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।তিনি নগরীর ৩নং ওয়ার্ডস্থ দৌলতপুর রেল স্টেশনের বিপরীত পাশের এসটিএস, ৬নং ওয়ার্ডস্থ কবির বটতলার এসটিএস, ৯নং ওয়ার্ডস্থ বাস্তুহারা পুরাতন এ্যাসফল্ট প্লান্টের পাশের এসটিএস, ১০নং ওয়ার্ডস্থ গোয়ালখালী কবরস্থানের পাশের এসটিএস, ১১নং ওয়ার্ডস্থ খালিশপুর নিউ মার্কেটের পাশের এসটিএস এবং ১৩নং ওয়ার্ডস্থ নিউজপ্রিন্ট মিলের পাশের এসটিএস সরেজমিন পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন
নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই চ্যালেঞ্জকে সামনে রেখেই এ সেক্টরের সবকিছু পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ শেষেই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবতার আলোকে যা যা করা দরকার সেগুলি বাস্তবায়ন করে কঞ্জারভেন্সী বিভাগকে নতুন করে সাজানো হবে।কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার ১৭ মার্চ দিনব্যাপী নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বর্তমান অবস্থা
পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি ঈদকে প্রাক্কালে জনমানুষের ভোগান্তি যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা এবং বিদ্যমান এসটিএসগুলির প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।তিনি নগরীর ৩নং ওয়ার্ডস্থ দৌলতপুর রেল স্টেশনের বিপরীত পাশের এসটিএস, ৬নং ওয়ার্ডস্থ কবির বটতলার এসটিএস, ৯নং ওয়ার্ডস্থ বাস্তুহারা পুরাতন এ্যাসফল্ট প্লান্টের পাশের এসটিএস, ১০নং ওয়ার্ডস্থ গোয়ালখালী কবরস্থানের পাশের এসটিএস,
১১নং ওয়ার্ডস্থ খালিশপুর নিউ মার্কেটের পাশের এসটিএস এবং ১৩নং ওয়ার্ডস্থ নিউজপ্রিন্ট মিলের পাশের এসটিএস সরেজমিন পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত