বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা নেপালকে ৪ গোলে হারাল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত
logo
নারী সাফ অনূর্ধ্ব-১৯

নেপালকে ৪ গোলে হারাল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

বাংলাদেশ নেপালের পোখারায় দুর্দান্ত পারফরম্যান্সে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। স্বাগতিক নেপালকে ৪–০ গোলে হারিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে ভারতকে হারানো বাংলাদেশ শনিবার ফাইনালে আবারও মুখোমুখি হবে সেই ভারতের বিপক্ষে।

২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নাটকীয় সেই ফাইনালে হারাতে পারেনি কেউ কাউকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ও টাইব্রেকারের ১১-১১ গোলে সমতার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। দুই বছর পর আবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ ও নেপাল ম্যাচের। নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারতো। তবে নেপাল হেরে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয় ভারতেরও।

শেষ ম্যাচে পিটার বাটলারের দল নেপালের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেই জিতে মাঠ ছেড়েছে। তৃতীয় মিনিটে মিরা খাতুনের গোলে এগিয়ে যাওয়া এবং বিরতির ঠিক আগে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলপি আক্তার নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৬৬ মিনিটে। ৮২ মিনিটে আলপি হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০।

লিগ ভিত্তিতে খেলার পর বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে শনিবার বিকেল ৩টায়।

খুঁজুন