বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
logo

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

পুলিশ গ্রেপ্তার করেছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। গত বছর সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান, আনদোলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে কে পি শর্মা অলি ও রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়।

কাঠমাণ্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে বলেন, ‘তাদের আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে যাবে।’

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং নিহত ও আহতদের জন্য ন্যায়বিচারের সূচনা মাত্র।’ 

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন। 

জেন-জিদের তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী অলি পদত্যাগে বাধ্য হন, তার সরকারের পতন হয়। সরকার গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। 

প্রতিবেদনে অভিযোগ করা হয়, তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি, বরং তাদের অবহেলার কারণেই এত প্রাণহানি ঘটেছে। এই অপরাধে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।

ওই আন্দোলনের পর গত ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 

র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহ নির্বাচনে জয়লাভের পর গতকাল শুক্রবার নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণের মাত্র একদিন পরেই এই বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালানো হলো।

খুঁজুন