সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম, নেপালের অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি নেপালের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশ রাজনৈতিক অস্থিরতায় পড়ে। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্র্বতী সরকার পরিচালনা করবেন সুশীলা কার্কি।
অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে কুলমন ঘিসিং এবং বালেন্দ্র শাহের নামও আলোচনায় ছিল। তবে বুধবার তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি "Gen Z" সুশীলাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করে। সেনার সঙ্গে আলোচনা শেষে অবশেষে তাঁকেই অন্তর্র্বতী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।