বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
logo

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী

নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল,
বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন । তবে তার পরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

স্বৈরাচার হাসিনা পালিয়েছেন ভারতে, অলি যাচ্ছেন কোথায়?
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন