বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব নেপালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বলেন্দ্র
logo

নেপালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বলেন্দ্র

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বলেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট ভবনে গতকাল শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। খবর কাঠমান্ডু পোস্টের।

বলেন্দ্রর এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রী পদে আসীন হলেন।

পেশায় র?্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। এ বছর জানুয়ারিতে মেয়র থেকে পদত্যাগ করে বলেন্দ্র আরএসপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এর পর ৫ মার্চের সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে তার নিজের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে পরাজিত করে বড় জয় পান তিনি।

বলেন্দ্রর শপথের পর প্রেসিডেন্ট আরও ১৪ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। নতুন এই মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে। জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

খুঁজুন