বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
logo

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে হেনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  সোমবার (২৮ জুলাই) সকালে ওই ঘটনাটি ঘটে নীলফামারী কলেজ স্টেশনের উত্তরে। তিনি নীলফামারী জেলা সদরের পশ্চিম পাটকামুড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।  
পুলিশ জানায়, নীলফামারী কলেজপাড়ার চাচাতো ভাই মো. রোস্তম আলীর বাড়িতে ছেলেসহ বেড়াতে আসেন ওই নারী। সকালে নাস্তা খেয়ে ডাক্তার দেখানোর কথা বলে ভাইয়ের বাড়ি থেকে বেড়িয়ে আসেন এবং রেলপথ ধরে হাঁটতে থাকেন।  এসময় চিলাহাটি-খুলনাগামী রূপসা আন্ত:নগর ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।   আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তানন্তর করা হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন