নীলফামারীর ডোমারে ট্রেন থেকে ছোড়া ঢিলের আঘাতে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।
জানা যায়, ‘রাতে ট্রেনটি যাওয়ার সময় ভেতর থেকে কেউ একটি শক্ত কিছু ছুড়ে মারে। এরপরই হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্ত বের হচ্ছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্টেশন চত্বরের বাইরের ঘটনা হওয়ায় এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ছি।
জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব
নীলফামারীতে ট্রেন থেকে ছোড়া ঢিলে যুবক আহত, হাসপাতালে ভর্তি
নীলফামারীতে ট্রেন থেকে ছোড়া ঢিলে যুবক আহত, হাসপাতালে ভর্তি
নীলফামারীর ডোমারে ট্রেন থেকে ছোড়া ঢিলের আঘাতে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এ ঘটনা ঘটে।আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে। পেশায় তিনি একজন
ভ্যানচালক।জানা যায়, ‘রাতে ট্রেনটি যাওয়ার সময় ভেতর থেকে কেউ একটি শক্ত কিছু ছুড়ে মারে। এরপরই হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্ত বের হচ্ছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়।এ বিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্টেশন চত্বরের বাইরের ঘটনা হওয়ায় এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ছি।জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত