বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
logo

নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ।আজ  শনিবার (৩০ আগস্ট) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস।

ফিল্ডিং করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় টাইগাররা। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা।

তাসকিন আহমেদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ঝড়ো শুরুর ইঙ্গিত দেন ওপেনার পারভেজ ইমন। ইনিংসের প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকান এই ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৯ বলে ১৫ রান করে বোল্ড হন ইমন।

এরপর উইকেটে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। ছয় বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এই স্টাইলিশ ব্যাটার।

অপর প্রান্তে দীর্ঘদিন পর ফেরা ব্যাটার সাইফ হাসান ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। এতে ১৪ তম ওভারেই জয়ের দেখা পায় টাইগাররা।

চার উইকেট ম্যাচসেরা হন পেসার তাসকিন আহমেদ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

খুঁজুন