বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নদীর ৫৪ বছরের ক্ষতি দু'এক বছরে মেরামত সম্ভব নয়, বড়াইগ্রামে উপদেষ্টা রিজওয়ানা
logo

নদীর ৫৪ বছরের ক্ষতি দু'এক বছরে মেরামত সম্ভব নয়, বড়াইগ্রামে উপদেষ্টা রিজওয়ানা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে জানান, ৫৪ বছরের নদীর যে ক্ষতি, তা এক থেকে দুই বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়।

সোমবার (১৯ মে) নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ড রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। নদী দখল, পরিবেশগত প্রভাব নিরূপণের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে নদীর ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রিজওয়ানা হাসান বলেন, এই দীর্ঘ সময় ধরে নদীকে যেভাবে দখল, পরিবেশগত প্রভাব নিরূপণ না করা, অবকাঠামো এবং একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সহ নানা ভাবে আমরা নদীর ক্ষতি করেছি। এ ক্ষতিটা এক দুই বছরে সরকারের পক্ষে পুরো সমাধান করা সম্ভব না।’

তিনি আশা প্রকাশ করেন যে, সমস্যার সমাধানে একটি রুপরেখা তৈরি করা সম্ভব। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রতিটি বিভাগে একটি করে নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু এই কাজ শেষ করে যাওয়ার সময় আমরা পাব না। ফলে প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা ৪টি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেয়ার চেষ্টা করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোবাশশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন