বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী
logo

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

ব্রাহ্মণবাড়িয়া জেলার  প্রায় ৩০ কিঃমিঃ উত্তরে  ভাটি অঞ্চল নামে খ্যাত নাসিরনগর উপজেলা।এর   পশ্চিমে  চাতলপাড় ইউনিয়ন।এ উপজেলায় অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঘনার ও ধলেশ্বরীর পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। উত্তরে গোয়ালনগর ইউনিয়ন ও পশ্চিমে রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার।

প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিলের পাড়, চকবাজার ও চাতলপাড় বড় বাজারের মানুষের কষ্টের অন্তঃনেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে চাতলপাড় অঞ্চলের শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহশূণ্য  হয়ে পড়বে শত শত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদী গর্ভে বিলিন হয়েছে অনেক ঘর বাড়ি দোকান পাট।চাতলপাড় চকবাজার, বড় বাজার,বিলেরপাড় ও দুর্গাপুরে কুটি কোটি টাকা সম্পদ গিলে নিচ্ছে নদী।ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই হয়ে পড়েছে ভিটেমাটি হীন । জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে  বিলীন হয়ে যাবে গ্রাম।সম্প্রতি চাতলপাড় নদী ভাঙন পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতীবৃন্দ,সুশীল  সমাজের মানুষ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গরা।

পরিদর্শকালে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি, জনস্বার্থে নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকেই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন