বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নদী ভাঙন আতংকে চাতলপাড়বাসী,প্রশাসনের পরিদর্শন
logo

নদী ভাঙন আতংকে চাতলপাড়বাসী,প্রশাসনের পরিদর্শন

হাওড় ব্যষ্টিত নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর।এখানে অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে।ধলেশ্বরীর পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। পশ্চিম রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা। 

প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে ধলেশ্বরীতে ভাঙন। এতে  নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের মানুষের কষ্টের শেষ নেই। ইতিমধ্যে ধলেশ্বরীর ভাংগনে আতঙ্কিত হয়ে পড়েছে শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহহীন হয়ে পড়বে অনেক পরিবার।

স্থানীয় বাসিন্দা আসাব মিয়া বলেন,৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে ক্ষতিগ্রস্ত হবে এলাকাবাসী।

২৬ মে রোজ সোমবার  সকাল ১১ ঘটিকার সময় নদী ভাঙন পরিদর্শনে যান নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় ফাঁড়ির  ইনচার্জ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি বর্গ। 

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকে ই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি,  প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

নাসিরনগর নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি,সব গুলোর ভিডিও করেছি।জেলা প্রশাসক স্যারকে ভিডিও পাঠাবো।পত্রের মাধ্যমে জানাবো।জনস্বার্থে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন