মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান- শ্রীনগর ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ-কে সিরাজদিখানে সনাতনধর্মী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে সনাতনী সনাতনধর্মী মানুষের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শনিবার ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে
আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা ও এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক গেনদিপ ঘোষ, শ্রীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন রায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব্রবত দাস টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
নবনির্বাচিত এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সিরাজদিখানে সনাতনধর্মী মানুষের সংবর্ধনা
নবনির্বাচিত এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সিরাজদিখানে সনাতনধর্মী মানুষের সংবর্ধনা
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান- শ্রীনগর ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ-কে সিরাজদিখানে সনাতনধর্মী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে সনাতনী সনাতনধর্মী মানুষের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ
চক্রবর্তীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা ও এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ
সম্পাদক গেনদিপ ঘোষ, শ্রীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন রায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব্রবত দাস টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত