বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরের সাহারপাড়ে খালে পাঁচ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত করলেন ড. মাছউদুর রহমান
logo

নবীনগরের সাহারপাড়ে খালে পাঁচ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত করলেন ড. মাছউদুর রহমান

“জমি যার, মাছ তার; পানি যার, মাছ তার”, “মাছে-ভাতে বাঙালি”, “খালে-বিলে পোনা ফেলি”, “পানি আছে যেখানে, মাছ ফেলবো সেখানে”— এসব প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ড. মো. মাছউদুর রহমানের উদ্যোগে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সম্প্রতি প্রবাসী যুবক ও চাকরিজীবীদের সহযোগিতায় সাহারপাড়, আকবরপুর ও কাজলিয়া গ্রামের মধ্যবর্তী পাতাইরা খালে, প্রায় পাঁচ হাজার পিছ কারফিউ মাছের দেশীয় প্রজাতির পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের বিলুপ্তি রোধ ও বংশবৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধান উদ্যোক্তা ড. মো. মাছউদুর রহমান বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রাকৃতিক মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জনগণের প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে প্রাকৃতিক জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকসই মৎস্যসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকে নিজ নিজ এলাকার খাল-বিল ও জলাশয়ে সাধ্য অনুযায়ী মাছের পোনা অবমুক্ত করলে অল্প সময়ের মধ্যেই দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান, মো. নাজমুল, সাংবাদিক মোহাম্মদ হেদায়েতুল্লাহ, জুনায়েদ, আলাউদ্দিন, আশরাফ, আফিফ, আজহার, ইয়াসিনসহ আরো অনেক ।

খুঁজুন