বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরের বাঘাউড়া গ্রামে আধিপত্য বিস্তার রোধে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

নবীনগরের বাঘাউড়া গ্রামে আধিপত্য বিস্তার রোধে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামের ঐতিহ্য ও অভ্যন্তরীণ সম্প্রীতি বজায় রাখা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে আধিপত্য বিস্তারজনিত দীর্ঘদিনের বিরোধ নিরসনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (দুপুরে) বাঘাউড়া গ্রামের প্রয়াত মুরুব্বী মুস্তফা মাস্টারের ছেলে মনজুরুল ইসলাম মজনুর উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, গ্রামের প্রায় ৬০ ঘর একটি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধ মিটিয়ে আপোষের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গোষ্ঠীর নেতৃবৃন্দ মনজুরুল ইসলাম মজনুর সঙ্গে যোগাযোগ করেন। এরই প্রেক্ষিতে আয়োজিত এই সভায় গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা অতীতের ছোটখাটো বিবাদ ও ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে গ্রামের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভার মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ:

গ্রামে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া যেকোনো সমস্যা আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের অঙ্গীকার করেন গ্রামবাসী। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে সকলের মাঝে আন্তরিকতা ও মহব্বত বৃদ্ধি করতে একসাথে বসে ইফতার করার নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভার সভাপতি সাবেক চেয়ারম্যান শাহীন সরকার বলেন, “একটি গ্রামের উন্নয়নের পূর্বশর্ত হলো ঐক্য ও শান্তি। আমরা চাই বাঘাউড়া গ্রাম একটি আদর্শ গ্রামে পরিণত হোক, যেখানে কোনো বিভেদ থাকবে না। আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আমরা সবাই শান্তিপ্রিয়।”

সভার সঞ্চালক মনজুরুল ইসলাম মজনু বলেন, “গ্রামের ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। এই আন্তরিকতায় কারো ঘাটতি থাকলে তাকে মূল ধারায় আনার জন্য যা যা প্রয়োজন তা করা হবে। এজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”

বাঘাউড়া গ্রামে ঐক্য প্রতিষ্ঠার এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওমান প্রবাসী আলহাজ ওমর ফারুক মোল্লা বলেন, “অতীতের সব বিবাদ ভুলে এখন সময় এসেছে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার। গ্রামে মাদক, চুরি, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করে বাঘাউড়াকে একটি শান্তিপূর্ণ গ্রাম হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সাবেক চেয়ারম্যান শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রুকনুজ্জামান, সেন্টু মিয়া, তৌহিদ মেম্বার, রফু মিয়া, আব্দুল হক, ফিরোজ মিয়া, সগির হোসেন, শহিদ মিয়া, সোহেল মেম্বার, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা। তারা সকলেই গ্রামের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গ্রামের সাধারণ মানুষের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং ভবিষ্যতে বাঘাউড়া গ্রাম একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করবে।

খুঁজুন