বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে তারেক পরিষদ গঠন, হুমায়ুন কবীর সভাপতি, কামাল সাধারণ সম্পাদক
logo

নবীনগরে তারেক পরিষদ গঠন, হুমায়ুন কবীর সভাপতি, কামাল সাধারণ সম্পাদক

তারেক পরিষদ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা শনিবার বিকেলে নবীনগর সৈনিক হোটেলের হল রুমে কেন্দ্রীয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা তারেক পরিষদ কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে , তারেক পরিষদের প্রথম অধিবেশন সম্মেলন হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও কামাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

‎উক্ত সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং কেন্দ্রীয় / জেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
‎কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ একটি স্বচ্ছ তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত এমন লোকদেরকে নিয়ে কমিটি গঠনের পরামর্শ দেন। কোন চাঁদাবাজ দুর্নীতিপরায়ণ লোক যেন কমিটিতে না ঢোকে সেদিকে খেয়াল রাখার জোড় তাগিদ দেন।

‎দ্বিতীয় অধিবেশনে উক্ত কাউন্সিল অধিবেশনে 
‎বিকেল পাঁচটায় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কমিটির সভাপতি নিয়োগ দেওয়ার প্রস্তাব করলে 
‎সকলে একযোগে মোঃ হুমায়ূন কবীরকে সমর্থন জানান, সাধারণ সম্পাদক হিসেবে কামাল মাস্টারকে সমর্থন দেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হাদী, পর্যায়ক্রমে সকলের কণ্ঠ ভোটে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি জেলা নেতৃবৃন্দ ঘোষণা এবং অনুমোদন করেন। 

‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। 

‎বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উপদেষ্টা তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম তারেক পরিষদ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফুর রহমান আল আমিন সাধারণ সম্পাদক তারেক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা। আবুল খায়ের সিনিয়র সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা। 
‎কমিটি ঘোষণা শেষে বক্তব্যকালে প্রধান অতিথি এডভোকেট আবু ইউসুফ সরকার নিজেকে ব্রাহ্মণবাড়িয়া ৫  নবীনগর আসন থেকে জাতীয় নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। 


খুঁজুন