বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে পূর্ব ৬ ইউনিয়নের বিএনপির প্রার্থী ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনসভায় জনতার ঢল
logo

নবীনগরে পূর্ব ৬ ইউনিয়নের বিএনপির প্রার্থী ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনসভায় জনতার ঢল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এমএ মান্নানকে বিজয় করার লক্ষে নবীনগর উপজেলার পূর্ব ৬ ইউনিয়ন বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবপুর বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। 

এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড:আব্দুল মান্নান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও উপজেলা যুবদলের নেতা মঞ্জুরুল আলম মজনু’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মোঃ মলাই মিয়া,সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান পাপ্পু প্রমুখ।

বক্তারা বলেন, নবীনগরের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। শিবপুর ইউনিয়নের এই জনসমুদ্র প্রমাণ করে যে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

সভায় নবীনগর উপজেলার শিবপুর, বিদ্যাকুট, বিটঘর, কাইতলা উত্তর, কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিথর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুঁজুন