বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে, প্রফেসর মাসুদুর রহমান মাসুদের দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন
logo

নবীনগরে, প্রফেসর মাসুদুর রহমান মাসুদের দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক
এবং সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, সাহারপাড় গ্রামের কৃতি সন্তান প্রফেসর হযরত মাওলানা মাসুদুর রহমান মাসুদের হাতের লেখা দুটি নতুন বই, সমাজ পরিবর্তনে আমার চিন্তা” এবং “রিসার্চ আর্টিকেল" এই দুটি  বইয়ের মোড়ক উন্মোচন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

 গতকাল ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে, বাকের আহাম্মেদ হামিমের পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির সাবেক সফল সভাপতি প্রফেসর হযরত মাওলানা মাসুদুর রহমান মাসুদ। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের আত্মনিয়োগের আহ্বান জানান।

বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. আবু ইউসুফ ফকির, ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. আফ্রিনা বেগম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম মাস্টার, আল-আমীন সরকার (বিদ্যুৎসাহী সদস্য), আনোয়ার হোসেন (দাতা সদস্য)আতাউর রহমান, অভিভাবক প্রতিনিধি,আব্দুর নূর,  শিক্ষক প্রতিনিধি, । এছাড়াও অত্র কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভার এক পর্যায়ে প্রধান অতিথি প্রফেসর মাসুদুর রহমান মাসুদ রচিত তিনটি মূল্যবান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়, যা অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে বই দুটির বিষয়বস্তু ও সমাজে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

খুঁজুন