বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন,কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই: কৃষক নেতা কে.এম মামুন রশিদ
logo

নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন,কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই: কৃষক নেতা কে.এম মামুন রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বিদ্যাকুট ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার বিকালে মেরকুটা বাজার প্রাঙ্গনে বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষকদলের মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

বিদ্যাকুট ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে  ও নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব,  আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সদস্য, কে.এম.মামুন অর রশিদ। 

অনুষ্ঠিত এই সম্মেলনে শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ আল-আমিন ও প্রধান বক্তার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 

এছাড়াও সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহামদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মোঃ বকুল মিয়া, কালন মিয়া-সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এদিকে কৃষকদলের সম্মেলনকে সফল করতে বিদ্যাকুট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এসময় সম্মেলন স্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন