ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দীর্ঘদিন ধরে নবীনগরের আনাচে কানাচে কৃষক সমাবেশ,উঠান বৈঠক,ইউনিয়ন ও পৌর সম্মেলন সফলতার সাথে সম্পন্ন করার পর এবার পুরো ইউনিট গুলো নিয়ে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল এই মহা সমাবেশটি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।এতে নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোঃ জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এ পৌর সদস্য সচিব আনোয়ার হোসেন খান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম খান বাবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেএম মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুর রহমান খান আবিদ,কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম,ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল হক, কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মোঃ আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, জেলা সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান,জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, মোঃ আল আমিন প্রমুখ।
এছাড়াও সমাবেশে কেন্দ্রীয়,মহানগর,জেলা উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে হাজার হাজার কৃষক ও কর্মী সমর্থকরা উপস্থিত হন।
বক্তারা নবীনগর উপজেলার প্রতিটি এলাকায় কৃষকদলকে সুসংগঠিত করার জন্য নবীনগরের সন্তান কেএম মামুনুর রশিদ এর ভূয়সি প্রশংসা করেন এবং নবীনগরে রাজনীতিতে আগামী দিনের জন্য কেএম মামুনকে ভীষণ প্রয়োজন বলে মন্তব্য করেন।তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব