বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে জুলাই স্মৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন নজরুল ইসলাম নজু
logo

নবীনগরে জুলাই স্মৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন নজরুল ইসলাম নজু

খেলাধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল মানুষের মধ্যে জুলাই আগস্টের ত্যাগ ও বীরত্বকে সকলের মাঝে পৌঁছে দিতে লাউর ফতেহপুর গ্রামে শুভ উদ্বোধন হলো জুলাই স্মৃতি ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের।

এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হলো নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু।

সোমবার বিকালে লাউর ফতেহপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয় জমকালো আয়োজনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ তানজিল এর পিতা মোঃ শরিফুল ইসলাম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম নজু,উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির,আর এনটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন খন্দকার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান শিশু,যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহমেদ, ইউপি সদস্য ইমদাদুল হক ইদন,এনসিপি নেতা সাইফুল ইসলাম,ইয়াছিন মাহমুদ সহ আরো অনেকে।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ সহ নজরুল ইসলাম নজু বলেন, বিগত কয়েক বছর ধরে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক কাজে, খেলাধুলা,সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মসজিদ মন্দির ঈদগাহ কবরস্থান উন্নয়নে সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছি। 

আজ  যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই,তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন