বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
logo

নবীনগরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ঘোষিত গণতন্ত্রের বিজয় দিবস ও গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

র‍্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে প্রধান র‍্যালির সঙ্গে যোগ দেয়, যার ফলে পুরো বাসস্ট্যান্ড এলাকা সরব হয়ে ওঠে গণতন্ত্র ও অভ্যুত্থানের স্লোগানে।

র‍্যালিটি নবীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটের সামনে এসে শেষ হয়। পুরো কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, বিএনপি ৫ আগস্টকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। একইসাথে এবার পালিত হয়েছে আওয়ামী সরকারবিরোধী গণআন্দোলনের এক বছর পূর্তিও।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন