বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে বিএনপি'র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত
logo

নবীনগরে বিএনপি'র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা বিএনপি'র ও পৌর  বিএনপি'র উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া  মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের  অডিটরিয়ামে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিথিতে, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  নাজমুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম , কেন্দ্রীয় জাসাস এর  যুগ্ম সম্পাদক ও  সিনেটের সাবেক সদস্য মোহাম্মদ লিয়াকত আলী,  জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক  ব্যারিস্টার আশরাফুর রহমান,জেলা বিএনপির  সদস্য মো. রহমতউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর  বিএনপির সাধারণ  সম্পাদক মাসুদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির  সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান,  উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা,উপজেলা বিএনপির  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মহসিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  ফারুক আহমেদ,  উপজেলা কৃষক দলের সদস্য সচিব, আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাওসার সহ' বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । 

বক্তারা  মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকা  নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জনগণের শান্তির জন্য দোয়া ও মোনাজাত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন