বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী এক মঞ্চে.. মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের ঢল
logo

নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী এক মঞ্চে.. মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের ঢল

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল-মিটিং, সভা-সমাবেশ করে আসছে।

বুধবার (১৯/১১)বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী একই মঞ্চে। তারা বলেন "শেষ হাসিটা আমরাই হাসবো" ইনশাল্লাহ।তারা খসড়া মনোনয়নের রিভিউ এবং ত্যাগী নেতাকর্মীরের আশার প্রতিফলন চান।

জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী নাজমুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম, সায়েদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির,জেলা বিএনপির নেতা কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুন অর রশিদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
c6ac5967-6fec-4701-a6bc-357c7a34d0ce.jpg 26.47 KB
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান  মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন