ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নারুই ও ব্রাহ্মণহাতার ঐতিহ্যবাহী বার আউলিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে (সুবর্ণজয়ন্তী) উদযাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণজয়ন্তী উদযাপনকে সফল করতে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হযরত মাওলানা মোশাররফ হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরদাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— শ্রীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী আবদুল হান্নান,
লাউর কতেহপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন,
ইটাখলা কাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আমির হোসেন,
শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়া,
মো. আলাউদ্দিন, আলমগীর হোসেনসহ আরও অনেকে।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে নারুই ও ব্রাহ্মণহাতা এলাকার বার আউলিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং শহীদ শরীফ উসমান হাদির স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।