বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি নবীনগরে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায়, দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ
logo

নবীনগরে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায়, দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।

বুধবার (৪ ফ্রেব্রুয়ারী) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফীর পক্ষে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ আমাদের বিশ্বাস করে, চাঁদাবাজদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এ কারণেই জনগণ পরিবর্তন চায় এবং ১১ দলীয় জোটের প্রতি তাদের সমর্থন বাড়ছে।

হাসনাত আবদুল্লাহ তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদের ভোট দিতে প্রস্তুত রয়েছে। তাঁদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে, যাতে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)  দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর, মাওলানা মো. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুপ্রিম কোর্ট শাখার এক্সিকিউটিভ মেম্বার, এডভোকেট আব্দুল বাতেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন, মাওলানা এমদাদুল হক সিরাজী, মাওলানা মাইনুল ইসলাম খান্দকার, মাওলানা তাজুল ইসলাম,আব্দুল্লাহ আল মাহমুদ জিহান,এ বি এম কবির আলম মাসুদ,মো. আমিনুল হক চৌধুরী সহ আরো অনেকেই।

খুঁজুন