বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর শিবপুরে নূরনগর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে লাখো ফুটবল প্রেমীদের ঢল
logo

নবীনগর শিবপুরে নূরনগর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে লাখো ফুটবল প্রেমীদের ঢল

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এই স্লোগানকে সামনে রেখে ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো
ঐতিহাসিক নূরনগর ডাবল হোন্ডা ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলাটি জমকালো জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল এই মেগা ফাইনাল ম্যাচ খেলাটি । 

শনিবার বিকেলে শিবপুর হাই স্কুল মাঠে উপজেলা সহ -অত্র এলাকার মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে, এই জমজমাট মেঘা ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা আর উপচে পড়া লাখো দর্শকের উপস্থিতিতে  এই ফাইনাল খেলাটি দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে লাখো  দর্শক চরম উত্তেজনাপূর্ণ ও দর্শকনন্দিত  মাঠের চারপাশে উপচে পড়া ভীড় জমায় ।

এই ম্যাচে মুখোমুখি হয় গঙ্গানগর প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ বনাম বিদ্যাকুট ভ্যারাটিজ বাটারবন ফুটবল একাদশ । 

উক্ত খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ–প্রতি আক্রমণের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল আদায় করে নেওয়ার জন্য লড়াই চালায়। তবে শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ান হয়ে গঙ্গানগর প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ। পড়ে  পুরো মাঠজুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উল্লাসে ছিল টানটান উত্তেজনা মাঠে  । 

টুর্ণামেন্টে পরিচালনা কমিটির সভাপতি মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও টুর্ণামেন্টে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক 
মো: বাবুল মিয়ার সঞ্চালনায়, উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, কাজী নাজমুল হোসেন তাপস । 

অনুষ্ঠিত  টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ  ডিগ্রী কলেজের  সভাপতি মোজাম্মেল হক মাসুম । 

এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুছা মিয়া। 

প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমার পিতার মরহুম কাজী আনোয়ার হোসেন মৃত্যু পর থেকে আপনারা আমাকে আগলে রেখেছেন, আগামীতেও আমাকে এভাবে ধরে রাখবেন। আপনাদের মাঝে আমার পিতার প্রতিছব্বি দেখতে পায়। 

২০১৮ সালে আমি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করি। সে নির্বাচনে আগে ৭-৮ দিন আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ সহায় থাকলে এবং আপনেরা আমার জন্য দোয়া করবেন মনোনয়ন নিয়ে যেন আসতেপারি । 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখার  জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু , জেলা বিএনপি'র সদস্য ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ মাইনুদ্দিন মাইনু , উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম,নবীনগর পৌর বিএনপি'র সাবেক সাধারণ  সম্পাদক হাজী শাহাবুদ্দিন, নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম, উপজেলা ছাত্রদলের সাবেক অহবায়ক  আপেল মাহমুদ সহ - এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণ ।

টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মাঠ পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক,এনামুল হক সেন্টু৷, অর্থ সম্পাদক,সাইফুল ইসলাম টিটু,
 সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম,

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের
 হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দুগণ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন