বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর শিবপুরে কৃষক দলের ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতিমূলক সভা উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি
logo

নবীনগর শিবপুরে কৃষক দলের ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতিমূলক সভা উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে উপজেলা কৃষক দলের ২১টি ইউনিয়ন ও ওয়ার্ড সম্পোলনের প্রকৃতিমূলক সভা ও বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয় সম্মেলন কক্ষে এক অনারম্বর অনুষ্ঠানে এ প্রস্তুতিমূলক সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবীনগর টু রাধিকা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জুরু মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক- এম. মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন। উক্ত সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব- মো. জিল্লুর রহমান। বিশেষ বক্তা হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্মা যুগ্ম আহ্বায়ক মো.আল আমিন।

নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক- মো. আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রতনপুর ইউনিয়ন থেকে আবুল বাশার, রছুল্লাবাদ ইউনিয়ন থেকে সাদ্দাম হোসেন, লাউর-ফতেহপুর ইউনিয়ন থেকে বোরহান উদ্দিন, সাতমোড়া ইউনিয়ন থেকে আবুল বাশার, ইব্রাহিমপুর ইউনিয়ন থেকে মো. নূরু মিয়া, বড়িকান্দি ইউনিয়ন থেকে মো. সাফুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন থেকে আজিজুল হক কাজল, বীরগাঁও ইউনিয়ন থেকে আমজাদ হোসেন মেম্বার, নবীনগর (পূর্ব) ইউনিয়ন থেকে মো. বিল্লাল হোসেন, বড়াইল ইউনিয়নের পক্ষে মোহাম্মদ আলী, নাটঘর ইউনিয়নের পক্ষে আবু কালাম, বিদ্যাকুট ইউনিয়নের পক্ষে আবুল হোসেন, কাইতলা (উ.) ইউনিয়নের পক্ষে হামিদুল হক হামদু মুন্সি, ৩ নং ওয়ার্ডের পক্ষে মো. আক্তার হেসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন- আগষ্টের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্তকারীরা চক্রান্ত করছে, সে দিকে নজর রাখতে হবে। আমরা আসন্ন উপজেলা দ্বি-বার্ষিক সন্মেলন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করে নবীনগরে উদাহরণ সৃষ্টি করব। আসন্ন সন্মেলনে কৃষকদলের যে কোন কর্মী সমর্থক অংশগ্রহণ করতে পারবে, কিন্ত কোন আওয়ামী দোষর যেন দলে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবুজ বিপ্লবের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবীনগর টু রাধিকা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি এম. মামুন অর রশিদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে কৃষকদলের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করেন।

 -খবর প্রতিদিন/ সি.ব

 

খুঁজুন