ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারে চুরির অপরাধে শিবপুর বাজার পাহারাদের সহায়তায় চারজন চোরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯/২) রাত আনুমানিক ৪টার দিকে বাজার এলাকায় জুলাইপাড়া রাস্তার ব্রীজের পশ্চিম পাশে চুরি করে নিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরও তিনজনকে পুলিশ আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শিবপুর বাজারের জুলাইপাড়া ব্রীজের পশ্চিম পাশে সন্দেহজনকভাবে এক যুবককে কিছু লোহার সামগ্রী বহন করতে দেখে পাহারাদাররা সন্দেহ করে জড়ো হন। পরে ধাওয়া দিয়ে এই তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার মাঝিকাড়ার আমির হোসেন মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া(১৮)।তার দেওয়া তথ্য মতে পরে আরও তিনজনকে পুলিশ আটক করে এদের মধ্যে একজনের চেহারার সাথে আগের রাতে উপজেলার নূরনগর আইডিয়াল গার্লস স্কুলে হওয়া চুরির সিসিটিভি ফুটেজের হুবহু মিল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের পরিচয় জানা গেছে আটককৃতরা হলেন মোহাম্মদ হাসান মিয়া(২৫),মোঃ রুবেল মিয়া(২৩),মোঃ সাগর মিয়া(২১) তিনজন একই পরিবারের মোঃ বাচ্চু মিয়ার ছেলে বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার বাসীন্দা এবং বাকি একজনের বাড়ি নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামে।একই পরিবারের তিনজনের জবানবন্দীতে বলেন,আমরা তিনদিন আগে শিবপুর কামাল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়েছি।এর আগে মাঝিকাড়া ভাড়ায় থাকতাম।অপরজন রিক্সা চালক।
আটককৃতদের বর্তমানে শিবপুর পুলিশ ফাড়িতে পুলিশের জিম্মায় রাখা হয়েছে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিবপুর বাজারের ব্যবসায়ীরা জানান,এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক।
সাধারণ মানুষের মনে করেন যেভাবে শিবপুর এলালকায় চুরির ঘটনা বেড়ে গেছে এই ঘটনায় এখন চোরদের লাগাম টানা ও মূলহোতাদের বের করে বিচারের কাঠগড়ায় দাড় করানো সম্ভব।
নবীনগর শিবপুরে চুরির অপরাধে ৪ চোর আটক: সিসিটিভি ফুটেজে মিলেছে সম্পৃক্ততা
নবীনগর শিবপুরে চুরির অপরাধে ৪ চোর আটক: সিসিটিভি ফুটেজে মিলেছে সম্পৃক্ততা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারে চুরির অপরাধে শিবপুর বাজার পাহারাদের সহায়তায় চারজন চোরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯/২) রাত আনুমানিক ৪টার দিকে বাজার এলাকায় জুলাইপাড়া রাস্তার ব্রীজের পশ্চিম পাশে চুরি করে নিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরও তিনজনকে পুলিশ আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শিবপুর বাজারের জুলাইপাড়া ব্রীজের পশ্চিম পাশে সন্দেহজনকভাবে এক যুবককে কিছু লোহার সামগ্রী বহন করতে দেখে পাহারাদাররা সন্দেহ করে জড়ো হন। পরে ধাওয়া দিয়ে এই তাকে আটক করা হয়। আটককৃত যুবক
উপজেলার মাঝিকাড়ার আমির হোসেন মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া(১৮)।তার দেওয়া তথ্য মতে পরে আরও তিনজনকে পুলিশ আটক করে এদের মধ্যে একজনের চেহারার সাথে আগের রাতে উপজেলার নূরনগর আইডিয়াল গার্লস স্কুলে হওয়া চুরির সিসিটিভি ফুটেজের হুবহু মিল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের পরিচয় জানা গেছে আটককৃতরা হলেন মোহাম্মদ হাসান মিয়া(২৫),মোঃ রুবেল মিয়া(২৩),মোঃ সাগর মিয়া(২১) তিনজন একই পরিবারের মোঃ বাচ্চু মিয়ার ছেলে বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার বাসীন্দা এবং বাকি একজনের বাড়ি নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামে।একই পরিবারের তিনজনের জবানবন্দীতে বলেন,আমরা তিনদিন
আগে শিবপুর কামাল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়েছি।এর আগে মাঝিকাড়া ভাড়ায় থাকতাম।অপরজন রিক্সা চালক। আটককৃতদের বর্তমানে শিবপুর পুলিশ ফাড়িতে পুলিশের জিম্মায় রাখা হয়েছে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিবপুর বাজারের ব্যবসায়ীরা জানান,এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। সাধারণ মানুষের মনে করেন যেভাবে শিবপুর এলালকায় চুরির ঘটনা বেড়ে গেছে এই ঘটনায় এখন চোরদের লাগাম টানা ও মূলহোতাদের বের করে বিচারের কাঠগড়ায় দাড় করানো সম্ভব।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত