বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর সাহারপাড়ে, বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

নবীনগর সাহারপাড়ে, বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে, বিশ্বনন্দিত নেত্রী বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপি'র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায়, পবিত্র কুরআনোল কারিম খতম ও দোয়া, মিলাদ, মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদরাসার মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল করিম। এসময়  উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সায়েদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য  সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, সহ বিএনপির জেলা- উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। 

বিএনপি'র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

উক্ত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন,
সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ সাজ্জাদুর রহমান  ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন