ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতল উত্তর নারুই ব্রাক্ষণহাতা সিএনজি স্টেশনে, এই গ্রামের স্থানীয় বাসিন্দা মোছা. রুমুজা খাতুন (৭৫) আজ দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি মৃত সুদন মিয়ার স্ত্রী এবং ২ ছেলে ও ৪ মেয়ের জননী ছিলেন।
আজ দুপুর ১২টা ১৩ মিনিটে নারুই ব্রাক্ষণহাতা সিএনজি অটো ও বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো–ট–১৭–০৭৭১ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষ*দর্শীরা জানান, দ্রুতগতির কারণে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়রা অভিযোগ করেন, এ এলাকা অত্যন্ত ব্যস্ত হলেও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, সাইনালাইন ও সতর্কীকরণ চিহ্নের অভাব রয়েছে।
এলাকাবাসী দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে নজরদারি বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ।
-খবরপ্রতিদিন/ সি.ব