বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
logo

নবীনগর নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
​নিহতরা হলো নোয়াগাঁও গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।

​যেভাবে ঘটনাটি ঘটে

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা দ্রুত পানিতে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যবশত, পানির স্রোতে তলিয়ে গিয়ে দু'জনেরই সলিল সমাধি ঘটে।

​পরে প্রতিবেশীরা দুই শিশুকেই পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, "এই বিষয়ে আমি এখনো অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন