বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি'র ডেপ সার ছিনতাই হওয়া কার্গো প্রশাসন কর্তৃক জব্দ
logo

নবীনগর নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি'র ডেপ সার ছিনতাই হওয়া কার্গো প্রশাসন কর্তৃক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি'র ডেপ সার ছিনতাই করে নিয়ে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে আটক করা হয়।

গতকাল সন্ধায় সার বোঝাইবাহী কার্গো জাহাজটিকে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ জব্দ করে।

জানা যায়,সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দ্যেশ্যে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ৬ জন নাবিককে হাত-পা বেধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে আসে।

পরে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সারগুলোকে বিভিন্ন ডিলারদের কাছে বিক্রয় করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে এবং মাল বোঝাই জাহাজটিকে জব্দ করে। ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়।বাকীগুলো এখনো হদিস পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন,গত শুক্রবার(১০/১০) থেকে কার্গোটিকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে(সানাউল্লাহ)সার আনলোড করতে দেখেছি পরে বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে।এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি।আমরা ভেবেছি কেউ হয়ত এগুলো কিনেছে।

গতকাল সন্ধায় একদল নৌ পুলিশ আসে এটাকে তদন্ত করে গিয়েছে। আমরা এমন কিছু ভাবিনি।

কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার মো বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন,"আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্যেশ্য মূলক। আমার গোডাউনের চাবি নোয়াগাও বাজারের ব্যবসায়ী এবং সাব ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই। আমার কাছে মনে হয় শিবলু আমাকে ফাসানোর জন্যই করা হয়েছে।আমি এই অপকর্মের সাথে জড়িত শিবলুর বিচার চাই।"

এ ব্যাপারে শিবলু বলেন,"আমার কাছে বোরহান ভাইয়ের গোডাউনের চাবি থাকত এবং প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে ওনাকে চাবি দেই গতকালও নিতে আসলে আমি তাকে চাবি দেই পরে কি হয়েছে সেটা আমি জানিনা।"
 
সানাউল্লাহর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন