বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর নাটঘর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে অনুষ্ঠিত
logo

নবীনগর নাটঘর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা ব্যস্তবায়নে লক্ষে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়র বি.এনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে কুড়িঘর বাজারে নাটঘর ইউনিয়র বি.এনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের 
উপস্থিথিতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ নং ওয়ার্ড বি.এনপি'র সভাপতি মোঃ আরশ মিয়ার সভাপতিত্বে ও মোঃ সোহেল মিয়া ও মজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও , বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট আব্দুল মতিন । 

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী করআইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক,
 মোঃ আসাদুজ্জামান। 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম, নাটঘর ইউনিয়র বি.এনপি'র সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা,মোঃ জাহাঙ্গীর আলম,  মোঃ শরাফত আলী, মোঃ মোবারক হোসেন সহ আরো অনেকই। 

উক্ত অনুষ্ঠান শেষে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে কুড়িঘর বাজারে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি গণসংযোগ ও লিফলেট বিতরণ  করেছেন, প্রধান অতিথি এডভোকেট আব্দুল মতিন ।

খুঁজুন