বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর বিদ্যাকুটে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি
logo

নবীনগর বিদ্যাকুটে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ভৈরব নগর গ্রামের পূর্বপাশে বিলের খাল থেকে ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে ইট ভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা—এমনই অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে, বিশেষ করে বেকু (এক্সক্যাভেটর) ব্যবহার করে দিনের আলোতে এসব মাটি কেটে নেওয়া হচ্ছে, যার ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ছে কৃষক ও পরিবেশ। 

উপস্থিত বেকু ড্রাইভার ও নৌকার দুজন শ্রমিক সাংবাদিক পরিচয় জানতে পেরে তারা অনেক কিছু লুকানোর চেষ্টা করছে এবং এক প্রশ্নের জবাবে তারা ইনিয়ে বিনিয়ে জড়িত থাকা কয়েকজনের মধ্যে এনামুল মিয়ার নাম প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল  জমির উপরিস্তরের উর্বর মাটি কেটে নিচ্ছে। এসব মাটি স্টিলের নৌকাযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব আর কৃষি হারাচ্ছে উর্বরতা।

পরিবেশবিদদের মতে, এই অবৈধ কার্যক্রম কৃষিজমির উৎপাদনশীলতা ধ্বংস করছে, একইসঙ্গে তৈরি করছে নদী ভাঙন ও জলাবদ্ধতার মতো মারাত্মক পরিবেশগত সমস্যা।

উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান,
"আমরা বিষয়টি জানতে পেরেছি, এবং শিগগিরই অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।"

তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী চক্রটি প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ম্যানেজ করে বছরের পর বছর ধরে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর নজরদারি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খুঁজুন