বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নবীনগর আলীয়াবাদে স্থানীয় এনজিও হোপের ইফতার পার্টি অনুষ্ঠিত
logo

নবীনগর আলীয়াবাদে স্থানীয় এনজিও হোপের ইফতার পার্টি অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপ এর আয়োজনে ইফতার মাহফিল আজ ২৩ শে জানুয়ারি আলীয়াবাদে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ  ইউনুছ এর সভাপতিত্বে
 প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য  এডভোকেট আব্দুল মান্নান। প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব এর সভাপতি এম এইচ শান্তি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া এডাপের সভাপতি মোঃ এস এম শাহিন, স্বপ্নতরী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আবু তাহের ভূইয়া, হোপের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ও হোপ পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবু কাওছার, অর্থ সম্পাদক তাইজ উদ্দিন, সদস্য সহকারী অধ্যাপক শিউলি পারভিন, মোঃ মুক্তাদির, হোপের উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন, সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক, মোঃ শফিকুল ইসলাম, সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক দেলোয়ার হোসেন, কালের কন্ঠ পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ হেদায়েতুল্লাহ এস এম অলিউল্লাহ আলামিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থার ও প্রতিষ্ঠানের প্রধানগণ উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং আরও বড় পরিসরে কাজ করার জন্য সাংস্কৃতিকে অনুপ্রাণিত উপদেশমূলক কথা বলেন।

খুঁজুন