বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নবীনবরনকে ঘিরে উচ্ছ্বসিত নিটারের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা
logo

নবীনবরনকে ঘিরে উচ্ছ্বসিত নিটারের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আগামী ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "নবীনবরণ অনুষ্ঠান ২০২৫"। 

প্রতি বছরই নবাগত ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে নিটার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তবে এ বছর কিছুটা বিলম্বে এই আয়োজন হতে যাচ্ছে। 

অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই নিটারের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বিষয়ে কথা বলেছেন খবর প্রতিদিন-এর প্রতিনিধি মিঠুন চন্দ্র দাস মিঠু।

মাহমুদুল হাসান আরিন, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ এবার জুলাই অভ্যুত্থানের নাটকীয় পরিসমাপ্তি এবং নিটার রি-ফর্ম আন্দোলনের নানা জটিলতার কারণে বেশ অনেক দিন অপেক্ষা করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে। 

একজন নিটারিয়ান হবার আমাদের এই অপেক্ষাও ছিলো অনেক দিনের। আমরা আশা করেছিলাম নিটার আমাদের অতিদ্রুত আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিবে। কিন্তু সেশন জটের আশঙ্কা দেখা দেয়ায় নিয়ম রক্ষার দায়ছাড়া ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমেই দ্রুত পাঠদান কার্যক্রম শুরু হয়, যার আড়ালে ঢাকা পড়ে যায় আমাদের নবীন বরণের আনুষ্ঠানিকতা। 

আমাদের অনেকে ধরেই নিয়েছিলাম যে আমাদের এবারের কোনো নবীন বরণের আনুষ্ঠানিকতা থাকবেনা। অনেকের মনে এ নিয়ে অনেক হতাশাও কাজ করছিলো। তবে লেভেল-১ টার্ম-১ শেষ হবার পর আমরা একটা স্বস্তির সংবাদ পাই নিটার এডমিন প্যানেলের পক্ষ থেকে যে অতিদ্রুত আমাদের নিটারের পক্ষ হতে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হবে। 

বিষয়টা আমাদের জন্য আনন্দের। আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আমাদের এই আনুষ্ঠানিকতায় বিশেষ আর্কষণ হিসেবে কনসার্টে উপস্থিত থাকবে আর্টসেল-ওড সিগনেচারের মত লিড ব্যান্ড গুলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিটার কালচারাল ক্লাবের সিনিয়র ভাই-আপুদের উৎসবমুখর নানান আয়োজনের প্রস্তুতি মূলক রিহার্সেল। 

আমার অনেক সহপাঠিরাও নানা আয়োজনে অংশগ্রহনের জন্য উদগ্রীব হয়ে আছে। নিটারের নানা আয়োজনের ফ্ল্যাশমোব আর রেম্প শো এতদিন আমরা ছবিতে আর ভিডিওতে দেখে এসেছি। এটাকে আমার সবসময় নিটারে আনন্দ উৎযাপনের একটা ইউনিক দিক মনে হয়েছে। 

এবার আমরা সরাসরি এর অংশ হব ভাবতেই আনন্দ লাগছে। সব মিলে বিশাল এ কর্মযজ্ঞ দেখে আমাদের অপেক্ষার বাধ আর মানছে না। শুনাযায় অপেক্ষার ফল নাকি মধুর হয়, আমরাও আশা রাখছি নিটার কর্তৃপক্ষ এবং আমাদের সিনিয়র নিটারিয়ান ভাই-বোন আমাদের তেমনই একটা কিছু উপহার দিবে।

তানজিম হাসান, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ নবীনবরণকে কেন্দ্র করে একধরনের উচ্ছ্বাস ই কাজ করছে আমাদের ব্যাচের সকলের মাঝে, যদিও দীর্ঘ অপেক্ষার পর এ আয়োজন হতে যাচ্ছে। 

আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড মিউজিক, র‍্যাম্প ওয়ার্ক থাকছে এবারের নবীনবরণে। এছাড়া, অনুষ্ঠানকে সুন্দর করতে সিনিয়রদের আন্তরিকতাও আমাদের মুগ্ধ করছে। বিভিন্ন সেগমেন্ট রাখা হলেও ‘মেমোরি শেয়ারিং’, ‘ইন্টারঅ্যাকটিভ কুইজ’ বা ‘টিম বিল্ডিং গেম’ থাকলে অনুষ্ঠানটি আরও উপভোগ্য হতো বলে মনে করছি আমি।  

আমাদের ব্যাচের অনেকে মনে করেন, এ আয়োজন আরও আগে হলে পারস্পরিক বন্ধন আরও দ্রুত গড়ে উঠতো। সার্বিকভাবে, এই নবীনবরণ শিক্ষার্থীদের মনে একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে জায়গা করে নিবে বলে প্রত্যাশা আমাদের।

সৈয়দ জামিয়ুল হক, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ আগামী ১৪ই আগস্টে নিটার প্রশাসন কর্তৃক ১৪ তম ব্যাচের জন্য আয়োজিত বহুল প্রতীক্ষিত নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে, প্রাণচাঞ্চল্যে বিরাজ করছে আমাদের মধ্যে। সহপাঠী, শিক্ষকদের মিলনমেলার এধরণের আয়োজনের অপেক্ষায় ই ছিলাম আমরা। 

অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্ট ও আয়োজন নিয়ে ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। ক্লাস শুরুর অনেক দিন পরও আনুষ্ঠানিক কোনো নবীনবরণ হয়নি বলে এক ধরণের অপূর্ণতা অনুভব করছিলো আমাদের মাঝে, তবে এবার সেই প্রত্যাশা পূরণের পথে। 

এরই মধ্যে গত ৪ আগস্ট থেকে বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণকারীদের নাম সংগ্রহ ও রিহার্সেল কার্যক্রম শুরু হয়ে গেছে। স্মরণীয় কিছু মুহুর্তের সাক্ষী হতে যাচ্ছি আমরা নিটারের ১৪তম ব্যাচ।

ধ্রুব সেন রাজ, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ নবীনবরণ অনুষ্ঠান ঘিরে আমাদের মাঝে কাজ করছে প্রবল উচ্ছ্বাস ও প্রত্যাশা। বিশেষ করে সাংস্কৃতিক পরিবেশনা (নাচ, গান, মঞ্চ নাটক,আবৃত্তি, র‍্যাম্প-শো) নিয়ে বেশ আগ্রহ কাজ করছে। 

আমার দেখায়, শিক্ষার্থীরা কালচারাল সেগমেন্ট নিয়েই সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত। যদিও এই আয়োজনটি আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। আমাদের ব্যাচমেটদের প্রত্যাশা, অনুষ্ঠানটিতে যদি আরও কিছু ইন্টারঅ্যাকটিভ সেগমেন্ট বা সৃষ্টিশীল প্রতিযোগিতা থাকতো, তাহলে তা আরও স্মরণীয় হয়ে থাকতো। আমাদের জন্য এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ক্যাম্পাস-জীবনে একটি রঙিন ও আবেগঘন অভিজ্ঞতা।

ইশরাত জাহান মুক্তা, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ আমরা ইতোমধ্যে জানতে পেরেছি আগামী ১৪ই আগষ্ট, ২০২৫ (বুধবার) আমাদের ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। 

এটিকে ঘিরে শুরু হয়েছে কালচারাল সেগমেন্টের প্রস্তুতি, তবে সেগমেন্টে নাচ,গান,আবৃত্তি,র‍্যাম্প ওয়াক, বক্তব্য ইত্যাদির পাশাপাশি বিনোদন এবং শিক্ষামূলক নাটক,অভিনয় যুক্ত করলে এই সেগমেন্টটি আরো পরিপূর্ণ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

 যদিও নবীনবরণ অনুষ্ঠানটি নতুন ব্যাচ আসার পর পরই অনুষ্ঠিত হয় তবে বিভিন্ন কারণবশত অনুষ্ঠানটির আয়োজন করা হয়নি। দীর্ঘ ৮ মাস পর এবার আয়োজিত হতে যাচ্ছে নিটার ১৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। কিছুটা দেরিতে আয়োজিত হলেও অনুষ্ঠানটিকে ঘিরে আমাদের মাঝে ভালোলাগা কাজ করছে।

ফারদিন আহমেদ, শিক্ষার্থী (চতুর্দশ ব্যাচ), নিটারঃ নবীনবরণ নিয়ে আমাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কালচারাল সেগমেন্টের মধ্যে র‌্যাম্প ওয়াক ও নৃত্য নিয়েই আমার বেশি আগ্রহ। অন্যান্য সেগমেন্টের মধ্যে গান ও আবৃত্তি নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে দেখলাম। 

তবে মিমিক্রি ও পুথি-পাঠের মতো সেগমেন্ট রাখা গেলে অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য হয়ে উঠবে বলে আমি আশাবাদী। প্রোগ্রামটি ১৪তম ব্যাচ ভর্তির পরপরই হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় শুরুতে এটি আয়োজন করা হয়ে উঠেনি। তবে অবশেষে, এই-বার ১৪তম ব্যাচের ভর্তির প্রায় ৮ মাস পর অনুষ্ঠানটি অলোর মুখ দেখতে চলেছে। এতোদিন পরে হলেও প্রোগ্রামটি আয়োজন করা যাচ্ছে দেখে ভালো লেগেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন