বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাটোরের বড়াইগ্রামে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরের বড়াইগ্রামে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম-এর উদ্যোগে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এবং দুই উপজেলার ইউনিয়ন ও পৌর শাখায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, “তাল গাছ শুধু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, এটি বজ্রপাত থেকে মানুষকে রক্ষাসহ গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। তাই আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে তালসহ ফলদ ও বনজ গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব এ কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

কর্মসূচিতে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তাল বীজ রোপণ শুরু হয়। এ সময় স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, জামায়াতের নেতা-কর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন