বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাটোরের বড়াইগ্রামে চবি ভিপি রনিকে গণঅভ্যর্থনা
logo

নাটোরের বড়াইগ্রামে চবি ভিপি রনিকে গণঅভ্যর্থনা

নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণঅভ্যর্থনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ছাত্রনেতা ভিপি ইব্রাহিম রনি। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর–৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমির জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল এবং জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন