নাটোরে পুকুর থেকে মোটরসাইকেলসহ সুজন কুন্ডু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন একই জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি হিন্দুপাড়া এলাকার সুনিল কুন্ডুর ছেলে। তিনি ওয়ালিয়া বাজারের মতিউর রহমান মার্কেটে ইলেকট্রনিক মেকানিকের কাজ করতেন।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সুজন কুন্ডু গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
-খবর প্রতিদিন/ সি.ব