বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২০ বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসে নাতি হিসেবে ধানের শীষে পক্ষে ভোট চাইলেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের বিরামপুরে নির্বাচনীয় জনসভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আজ আমাদের শপথ হোক দেশ গঠনের, রাষ্ট্র পুনঃনির্মাণের শপথ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মধ্য দিয়ে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর ধানের শীষে ভোট দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
দিনাজপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এই অঞ্চল লিচু, ধান, আমের জন্য বিখ্যাত। বিএনপি ক্ষমতায় আসলে এই অঞ্চলের মানুষের কৃষিমূল্য ন্যায্যতার ভিত্তিতে যাতে পায় তার ব্যবস্থা করা হবে। দিনাজপুরের আম ও লিচু সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও এই অঞ্চলের কৃষকের উৎপাদিত ফসল যাতে বহির্বিশ্বে কৃষক সরাসরি রপ্তানি করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন কচি, দিনাজপুরের ৬টি আসনের এমপি প্রার্থীরাসহ বিএনপির জেলা, উপজেলার নেতাকর্মীরা।
উল্লেখ্য, দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের জনসভাস্থলে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুর নাগাদ বিরামপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় ভরে উঠে।
নাতি হিসেবে ধানের শীষে পক্ষে ভোট চাইলেন তারেক রহমান
নাতি হিসেবে ধানের শীষে পক্ষে ভোট চাইলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২০ বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসে নাতি হিসেবে ধানের শীষে পক্ষে ভোট চাইলেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের বিরামপুরে নির্বাচনীয় জনসভায় তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আজ আমাদের শপথ হোক দেশ গঠনের, রাষ্ট্র পুনঃনির্মাণের শপথ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মধ্য দিয়ে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর ধানের শীষে
ভোট দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দিনাজপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এই অঞ্চল লিচু, ধান, আমের জন্য বিখ্যাত। বিএনপি ক্ষমতায় আসলে এই অঞ্চলের মানুষের কৃষিমূল্য ন্যায্যতার ভিত্তিতে যাতে পায় তার ব্যবস্থা করা হবে। দিনাজপুরের আম ও লিচু সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এই অঞ্চলের কৃষকের উৎপাদিত ফসল যাতে বহির্বিশ্বে কৃষক সরাসরি রপ্তানি করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও
আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন কচি, দিনাজপুরের ৬টি আসনের এমপি প্রার্থীরাসহ বিএনপির জেলা, উপজেলার নেতাকর্মীরা। উল্লেখ্য, দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের জনসভাস্থলে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুর নাগাদ বিরামপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় ভরে উঠে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত