বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগররে প্রেমের জেরে যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা
logo

নাসিরনগররে প্রেমের জেরে যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেম ঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার মাজু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় মুখতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহত মুখতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে।ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলের সবোর্চ্চ বিচার চাই, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন