বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নাসিরনগরে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত ব্যক্তি গ্রেপ্তার
logo

নাসিরনগরে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৫৫) নামের এক পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার এসআই রাম কানাই সরকার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাম কানাই সরকার সঙ্গী ফোর্সসহ এলাকায় অভিযান চালান। এ সময় নুর ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, নুর ইসলামের বিরুদ্ধে নাসিরনগর ও অষ্টগ্রাম থানায় মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাসিরনগর থানার একটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং আরেকটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন