বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ পন্ড,বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
logo

নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ পন্ড,বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি ২০২৬ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই কনের বিয়ে দেওয়ার আয়োজন করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ছেলের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে  তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে নির্ধারিত বিয়ের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়ে বিয়ের আয়োজন সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি কিশোর-কিশোরীর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

অভিযান চলাকালে উভয় পক্ষের অভিভাবকদের ভবিষ্যতে আর কখনো বাল্যবিবাহে জড়িত না হওয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাসিরনগরে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়লে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।

খুঁজুন