বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
logo

নাসিরনগরে থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের বিলের পাড় এলাকায় কবরস্থান সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি হতে পারে। তিনি জানান,লাশের হাত-পা বাঁধা ছিল। বিষয়টি দুবাজাইল নৌ পুলিশ আইনগতভাবে তদন্ত করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং করবো।

এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন