বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে থানার সামনে দুর্ধর্ষ চুরি
logo

নাসিরনগরে থানার সামনে দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে থানার  ২০০ গজের  ভেতর অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মাত্র ২২ মিনিটের ব্যবধানে চোরের দল প্রায় ২২ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে গেটের তালা ভেঙে ফেলে দিয়ে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার থানা রোডে ছায়েদ রাজার মার্কেটের ‘পিয়াস টেলিকম’ দোকানে। শুক্রবার রাত ১০:৩০টায় দোকান মালিক শুভ দাস ছয়টি তালা লাগিয়ে দোকান বন্ধ করেন। পরদিন সকালে কর্মচারী এসে গেটে নতুন তালা দেখে মালিককে খবর দেন। শুভ দাস এসে দেখেন, সাটারের তালাগুলো ভাঙা এবং দামী মোবাইল ফোনসহ দোকানের প্রায় সব মালামাল চুরি হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা দুই চোর ভোর ৫:২০ থেকে ৫:৪২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে দোকানে প্রবেশ করে এবং চুরি করে চলে যায়।

এলাকাবাসীর প্রশ্ন?পুলিশের চোখের সামনেই, থানার গেটের কাছাকাছি এমন চুরি কীভাবে সম্ভব?

এ ঘটনায় দোকান মালিক শুভ দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খাইরুল আলমের অভিযোগের সত্যতা স্বীকার করে এ বিষয়ে তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন