বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে তারুন্যের সমাবেশ অনুষ্টিত
logo

নাসিরনগরে তারুন্যের সমাবেশ অনুষ্টিত

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অত্যন্ত  জাকজমকপুর্ন পরিবেশে  তারুন্যের সমাবেশ অনুষ্টিত হযেছে।

১৩ জুন ২০২৫  রোজ শুক্রবার বিকেলে বুড়িশ্বর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক জামাল আহন্মেদের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনির সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মনবাড়িয়া-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী   জননেতা এমএ  হান্নান।  প্রধান  বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের,বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারন সম্পাদক মনির তালুকদার,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলী আজগর, উপজেলা বিএনপির সহ দপ্তর  সম্পাদক আব্বাস মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: ছফিল মেম্বার, নাসিরনগর উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক হাজী জাহির মিয়া, নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী,নাসিরনগর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহব্বায়ক এমএ বাকী, নাসিরনগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আব্বায়ক ইয়াছিন মাহমুদ, নাসিরনগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি,জিয়া পরিষদের সাধারন সম্পাদক মহিউদ্দিন মোল্লা প্রমুখ । বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিলে  যুব নেতা – কর্মীদের মুহু মুহ্র শ্লোগানে উৎসবে পরিনত হয় সমাবেশ স্থল ।বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের নেতা  মিন্টু ভুইয়া, রাকিব চৌধুরী ও রনি ভুইয়ার মিছিলে লোকে লোকারন্য হয়ে যায় এলাকা । সমাবেশে বক্তারা তারেক জিয়ার ৩১ দফার গুরুত্ব  উপস্থাপন করে বাস্থবায়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর  জয়লাভ নিশ্চিত করতে সকল স্তরের নেতা কর্মীদের ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে উঠে জন সম্পৃক্ততা বৃদ্বি ও দলীয়  আদর্শ বাস্থবায়নের শপথ পুন:ব্যাক্ত করেন ।

খুঁজুন