বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নগদ অর্থ বিতরণ
logo

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শারমিন আক্তার। সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনসহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে সহায়ক হবে।

খুঁজুন