ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম.এ হান্নান এমপিকে সংবর্ধনা দিয়েছে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
২৫ ফেব্রুয়ারি রোজ বুধবার নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ছগির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাংসদ এম.এ হান্নান এমপি'তার বক্তব্য বলেন তিনি শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রাথমিক শিক্ষাকে আরও টেকসই করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. আলী আজম,সাবেক প্রধান শিক্ষক শাহ আলম,জামাল উদ্দিন, হাবিবুর রহমান,অগ্নিশ্বর রায়,নাছির উদ্দিন এবং প্রধান শিক্ষক এবিএম সালেম।
এছাড়া বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাজমুল হুদা, নেছার আহমেদ, মো. সাদ্দাম হোসেন, জুৎসনা আক্তার, আশরাফ উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ এনামুল হক, সবুজ দাশসহ প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে অতিথিদের সম্মানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় উপস্থিত শিক্ষকবৃন্দ নব-নির্বাচিত সাংসদের সফলতা কামনা করেন।
নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ হতে সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা
নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ হতে সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম.এ হান্নান এমপিকে সংবর্ধনা দিয়েছে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। ২৫ ফেব্রুয়ারি রোজ বুধবার নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ছগির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত
সাংসদ এম.এ হান্নান এমপি'তার বক্তব্য বলেন তিনি শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রাথমিক শিক্ষাকে আরও টেকসই করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. আলী আজম,সাবেক প্রধান শিক্ষক শাহ আলম,জামাল উদ্দিন, হাবিবুর রহমান,অগ্নিশ্বর রায়,নাছির উদ্দিন এবং প্রধান শিক্ষক এবিএম সালেম।
এছাড়া বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাজমুল হুদা, নেছার আহমেদ, মো. সাদ্দাম হোসেন, জুৎসনা আক্তার, আশরাফ উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ এনামুল হক, সবুজ দাশসহ প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।শেষে অতিথিদের সম্মানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় উপস্থিত শিক্ষকবৃন্দ নব-নির্বাচিত সাংসদের সফলতা কামনা করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত