বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে পানিতে ভেসে যাওয়া তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
logo

নাসিরনগরে পানিতে ভেসে যাওয়া তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া মারিয়া আক্তার  (১২)  ও সামিয়া আক্তার  (১০) নামে  দুই  বোনের মরদেহ  উদ্ধার করা হয়েছে। আজ শনিবার  সকালে তিতাস নদী  থেকে মর‍দেহ দুই টি উদ্ধার করা হয়।এর আগে  শুক্রবার বিকালে বৃষ্টির সময় গোকর্ণ আকাশী মাঠে   গরু আনতে গিয়ে খাল পারাপারের সময়  পানির তোড়ে নিখোঁজ হন আপন দুই বোন। মারা যাওয়া  মারিয়া ও সামিয়া  গোকর্ণ মধ‍্যপাড়ার প্রবাসী মিনার আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকাল ৩টার দিকে  স্থানীয়  আকাশী মাঠে  গরু আনতে গিয়ে  নিখোঁজ হয়।
আত্মীয়-স্বজনরা তাদের  সন্ধানে খালে নেমেছিলেন। খাল থেকে পানির স্রোত তিতাস  নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিকে গেছে তারা সেই দিক দিয়ে খোঁজাখুঁজি করেও তাদের পাননি। 

সংবাদ পেয়ে রাতেই পুলিশ,  ফায়ার সার্ভিসের কর্মীরাসহ  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন   ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার ভোরে গোকর্ণ বেরিবাঁধ সংলগ্ন তিতাস নদীতে ভাসমান অবস্থায়  দুটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে  পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনা সত‍্যতা নিশ্চিত করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন